তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির সঙ্গে কাজ করবে টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেল্টা এলপিজি। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি করেছে। চট্টগ্রামের আগ্রাবাদে যমুনা অয়েলের কার্যালয় ‘যমুনা ভবনে’ এই চুক্তি হয়। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী ও ডেল্টা এলপিজির পরিচালক মুস্তাফিজুর রহমান চুক্তি সই করেন। চুক্তির আওতায়, যমুনা অয়েলের নিবন্ধিত ফিলিং স্টেশনে (পেট্রল পাম্প) এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করতে পারবে ডেল্টা এলপিজি। প্রতি লিটার এলপিজি বিক্রিতে ৫০ পয়সা করে রয়্যালিটি পাবে যমুনা অয়েল।
×
