ভাষা সংগ্রামী আহমদ রফিকের সফল অস্ত্রোপচার

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১২:২২ এএম

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহমদ রফিকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল সোমবার তার শরীরে অস্ত্রোপচার সফল হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন আহমদ রফিকের ঘনিষ্ঠজন ইসরাত রহমান নাদিয়া।

তিনি বলেন, ‘হাসপাতালে অর্থপেডিকসের একটি বিশেষজ্ঞ টিম অস্ত্রোপচার করেছেন। স্যারের অবস্থা এখন ভালো আছে। চিকিৎসকরা বিশেষ গুরুত্ব দিয়ে স্যারের চিকিৎসার বিষয় দেখভাল করছেন। অস্ত্রোপচারের পর স্যারের জ্ঞান ফিরে এসেছে। এখন মঙ্গলবার (আজ) পরবর্তী আপডেট বোঝা যাবে। তবে আরও চার-পাঁচ দিন হাসপাতালে থাকা লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

৯২ বছর বয়সী লেখক গত বৃহস্পতিবার রাতে নিজ বাসায় বাথরুমে পড়ে যান। এতে তিনি মাথায় এবং কোমরে আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার পরই তার করোনা পরীক্ষা করা হয় বলে জানান নাদিয়া। তিনি বলেন, ‘স্যারের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অস্ত্রোপচারও সফল হয়েছে। স্যার দ্রুতই সুস্থ হয়ে বাসায় ফিরবেন বলেই আমাদের প্রত্যাশা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত