করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিক বলেন, গত বৃহস্পতিবার থেকে স্কয়ার হাসপাতালের কভিড ইউনিটের ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন রিজভী। তার জ¦র কিছুটা কমেছে, খাবারের রুচিও আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে তার শরীর খুব দুর্বল এবং ডায়াবেটিস বেড়েছে। ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে ফুসফুসের সিটিস্ক্যান করা হবে। এছাড়া তার কাশিও কিছুটা কমেছে।’
