রাজশাহীতে কিশোরী ধর্ষণ বাবার ফাঁসির রায়

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০১:৪৩ এএম

রাজশাহীতে কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নজরুল রাজশাহী মহানগরীর বাজেসিলিন্দা মহল্লার মৃত খবির উদ্দিনের ছেলে।রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পিপি রাশেদন্ডউন-নবী জানান, ২০১৮ সালের ১৪ মে ভোরে কিশোরী মেয়েকে (১৪) ধর্ষণ করে নজরুল।

এ ঘটনা কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

আইনজীবী রাশেদন্ডউন-নবী আরও জানান, আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। বিচার চলাকালে নজরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে আদালত তাকে মৃত্যুদন্ড দিয়েছে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতের কাঠগড়ায় উপস্থিত করা হয়। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত