টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন।
মঙ্গলবার হ্যাগলি ওভালে পেসার হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ঢুকেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। স্বাগতিকরা একাদশ অপরিবর্তিত রেখেছে, ভাঙেনি উইনিং কম্বিনেশন।
ডানেডিনে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরে পিছিয়ে টাইগাররা। ওই ম্যাচে অভিষিক্ত স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান টিকে গেছেন একাদশে।
নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে ২৭ ম্যাচ খেলে এখনও জয়হীন টাইগাররা। এবার সুযোগ সেই গেরো খোলার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।
