হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার দেখাতে না চাইলে

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১০:২৪ পিএম

জনপ্রিয়তা ধরে রাখতে নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। এতদিন নির্দিষ্ট কিছু কন্টাক্টের জন্য সরাসরি নিজের প্রোফাইল পিকচার গোপন রাখার সুবিধাটি দিতে পারেনি অ্যাপ কর্র্তৃপক্ষ। অবশ্য নির্দিষ্ট ব্যবহারকারীকে ব্লক করে প্রোফাইল বা স্ট্যাটাস গোপন রাখা যেত। আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কন্টাক্ট থেকে আপনার প্রোফাইল পিকচার গোপন করতে চান, তাহলে কয়েকটি কাজ করতে হবে।

এই পদ্ধতিতে এক বা একাধিক ব্যক্তির কাছ থেকে নিজের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে পারেন আপনি। আপনি চাইলে সবার কাছ থেকে বা যাদের ফোন নম্বর আপনার মোবাইলে সেভ করা নেই, তাদের কাছ থেকে নিজের প্রোফাইল ছবি লুকিয়ে রাখার সুবিধা দেয় হোয়াটসঅ্যাপ। যদি কেউ নির্দিষ্ট কিছু ব্যক্তির থেকে ছবি গোপন করে রাখতে চান তাহলে

১. যে ব্যক্তির কাছে নিজের প্রোফাইল ছবি ডিলিট করতে চান সেই ব্যক্তির ফোন নম্বর নিজের ফোনের কন্টাক্ট থেকে ডিলিট করুন।

২. এরপর স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। ডানদিকে ওপরে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করুন।

৩. ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

৪. এবার ‘প্রাইভেসি’ সিলেক্ট করুন।

৫. ‘প্রোফাইল ফটো’ সিলেক্ট করে ‘গু পড়হঃধপঃং’ সিলেক্ট করুন।

এরপর যাদের নম্বর আপনার ফোনে সেভ নেই তারা আর আপনার প্রোফাইল ফটো দেখতে পাবে না।

যদি কেউ সবার থেকে নিজের প্রোফাইল ফটো গোপন রাখতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে প্রাইভেসি সেটিংস বদল করুন। ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এরপর ডানদিকে ওপরে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করুন। ‘সেটিংস’ > ‘অ্যাকাউন্ট > ‘প্রাইভেসি’ > প্রোফাইল ফটো > ‘ঘড়নড়ফু’ সিলেক্ট করুন।

এরপর আর কেউ আপনার ছবি দেখতে পাবে না। প্রোফাইল ফটোর জায়গায় একটি গ্রে রঙের ডিফল্ট আইকন দেখাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত