স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক লায়ন নজমুল হক চৌধুরী এমজেএফ ব্যাংকটির ৩৩৮তম বোর্ড সভায় অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর। শিক্ষাজীবনে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ হতে বিকম এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমকম ও এলএলবি সম্পন্ন করেন। সফল কোম্পানি নির্বাহী হক চৌধুরী ‘মেসার্স এসকেএম জুট মিলস লিমিটেড’-এর একজন আবাসিক পরিচালক এবং যৌথ উদ্যোক্তা কোম্পানি ‘মেসার্স ভেন ওমেরেন ট্যাংক টারমিনাল (বিডি) লিমিটেড’ ও ‘ইন্টারন্যাশনাল অয়েল মিলস লিমিটেড’-এর প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। বিজ্ঞপ্তি।
×
