বার্সেলোনাকে গত দুই দশকের সেরা ক্লাব হিসেবে ঘোষণা করেছে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যানবিষয়ক ফেডারেশন আইএফএফএইচএস। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিদের পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছে বার্সা।
২৮৭৭ পয়েন্ট নিয়ে বার্সা ২০১১-২০২০ দশকের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ২৭৮২ পয়েন্ট নিয়ে হয়েছে দ্বিতীয়। তৃতীয় স্থানে থাকা জার্মান পাওয়ার হাউজ বায়ার্নের পয়েন্ট ২৫৯৪। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত বার্সেলোনা এখন পর্যন্ত পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ, পাঁচটি উয়েফা সুপার কাপ ও ২৬টি স্প্যানিশ লা লিগাসহ মোট ৯৪টি শিরোপা জিতেছে। সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হলেও শিরোপার ভিত্তিতে গত দশকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি সাফল্য উপভোগ করেছে বার্সা। এই সময়ে তারা ঘরে তোলে মোট ২১টি ট্রফি। সেগুলো হলো ছয়টি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি কোপা দেল রে, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ ও চারটি স্প্যানিশ সুপার কাপ। ইন্টারনেট।
