পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস

শুভেচ্ছা জানিয়ে ইমরানকে শেখ হাসিনার চিঠি

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১২:৩৭ এএম

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৩ মার্চ পাঠানো চিঠিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও সে দেশের জনগণকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া তিনি করোনাভাইরাসে আক্রান্ত ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উন্নয়ন ও শান্তির পথে আমাদের অভিন্ন যাত্রার মধ্য দিয়ে দুই দেশের জনগণ উপকৃত হতে পারে।’

চিঠির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অসুস্থ। তার কভিড-১৯ হয়েছে। সেজন্য আমাদের প্রধানমন্ত্রী সুস্থতা কামনা করে উনাকে একটি বার্তা পাঠিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত