মারা গেছেন অভিনেত্রী ও শিক্ষক অপি করিমের বাবা কবি ও লেখক সৈয়দ আবদুল করিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বুধবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।
অপির স্বামী স্থপতি এনামুল করিম নির্ঝর দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বাদ জোহর স্থানীয় মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে সৈয়দ আবদুল করিমকে সমাহিত করা হবে।
সৈয়দ আবদুল করিম বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। মৌলিক লেখনির পাশাপাশি তিনি অনেক নরওয়েজীয় শিশুসাহিত্য অনুবাদ করেছেন।
