জাতীয় ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। প্রথম স্তরের প্রথম রাউন্ডের ম্যাচে সিলেট বিভাগকে হারিয়েছে তারা সহজেই।
বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৮ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকেরা।
প্রথম ইনিংসে খুলনার বড় পুঁজির পর সিলেট খুব বেশি দূর যেতে পারেনি। তবে ফলোঅনে পড়লেও দারুণ এক সেঞ্চুরিতে ইনিংস পরাজয় এড়িয়েছেন জাকির হাসান।
আগের দিনের ১১৮ রান নিয়ে দিন শুরু করে শেষ পর্যন্ত ১৪০ রানে থামেন জাকির। তার ২৩৩ বলের ইনিংসে ছিল ১৫ চার।
সিলেটের দ্বিতীয় ইনিংস থামে ৩০৮ রানে। তাতে খুলনার সামনে মাত্র ৬৮ রানের লক্ষ্য দাঁড়ায়। যা তারা ৯.৩ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে।
খুলনার প্রথম ইনিংসে করা ৩৭৫ রানের বিপরীতে সিলেট প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হয়।
হারলেও দারুণ ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন জাকির।
