দেশে ফিরে চুপ সাকিব

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১১:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় একটি সংবাদমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব আল হাসান। যেখানে তার অনেক কথাই বিতর্কের জন্ম দেয়। তবে দেশে ফিরে সাকিব একদম চুপ। সংবাদমাধ্যম কোনোভাবেই কিছু বের করতে পারছে না তার কাছ থেকে।

সাকিব দেশে ফিরে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছেন। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন তিনি। সাংবাদিকেরা চেষ্টা করলেও কোনো কথা বের করা যায়নি সেদিন।

বৃহস্পতিবার সাকিব গিয়েছিলেন নিজের একাডেমি ‘মাসকো-সাকিব ক্রিকেট একাডেমিতে’। সেখানে তার প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করেন সাকিব। প্রথমবারের মতো সময় কাটান একাডেমির ছাত্রদের সঙ্গে। তবে সাংবাদিকেরা তার সঙ্গে কথা বলার জন্য হাজির থাকলেও সাকিব কৌশলে এড়িয়ে গেছেন সংবাদমাধ্যমকে।

এদিকে সাকিবের সাক্ষাৎকার ইস্যুতে দিন দুয়েক বিসিবি থেকেই মন্তব্য আসছিল। এখন বিসিবি কর্তারাও আপাতত চুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত