বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘মানুষকে বিভ্রান্ত করা আওয়ামী লীগের প্রধান কাজ। আজকে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সংখ্যালঘুরা ভারতে চলে যাচ্ছে।’ গতকাল বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও কেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতে চলে যাচ্ছে? কারণ কী? এটাই কারণএই সময়ে তাদের ওপর নির্যাতনের পরিমাণ আরও বেশি করে বেড়ে গেছে। তাদের লক্ষ্যই হচ্ছে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করা, বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা গ্রহণ করা এবং মালামাল লুট করা।’
