ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১২:১৯ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাতে বিজিবির মুখপাত্র পরিচালক অপারেশন লে. কর্নেল ফয়জুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

লে. কর্নেল ফয়জুর রহমান দেশ রূপান্তরকে বলেন, স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। 

প্রসঙ্গত, আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ চলাকালে হতাহতের ঘটনা ঘটেছে। প্রতিবাদে কাল শনিবার সারা দেশে বিক্ষোভ এবং পরদিন রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত