টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদকে (৪৫) দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার থলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। আবুল কালাম আজাদ ফতেপুর ইউনিয়নের কুরনি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে থলপাড়া এলাকায় ভেকু মেশিন দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন।
×
