স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

এনআরবিসির ভৈরব উপশাখায় বিশেষ ৫০ ব্যাংকিং কার্যক্রম

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১০:৫৮ পিএম

স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ‘বিশেষ ৫০ ব্যাংকিং কার্যক্রম’ পরিচালনা করেছে এনআরবিসি ব্যাংক। এর আওতায় ব্যাংকটির কিশোরগঞ্জের ভৈরব বাজার উপশাখা ৫০ লাখ টাকা আমানত সংগ্রহ, ৫০ লাখ টাকা ঋণ বিতরণ এবং ৫০টি নতুন অ্যাকাউন্ট খুলেছে। এ ছাড়া উপজেলার ৫০ মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। মুক্তিযোদ্ধা মোহন লাল যাদব, আশরাফ উদ্দিন ভূইয়া ও ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদের নেতৃত্বে শুরু হয় গত বৃহস্পতিবারের ব্যাংকিং কার্যক্রম। দিনব্যাপী এই আয়োজনে ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী, হাজি আসমত কলেজের সাবেক অধ্যক্ষ আ ক ম মোবারক আলী, ভৈরব শাখা ব্যবস্থাপক কাজি মিজানুর রহমান, ভৈরব বাজার উপশাখা ইনচার্জ রাকিবুল হাসান, ব্যবসায়ী রঘুবীর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত