আইপিএলের ছাড়পত্র পেলেন মোস্তাফিজও

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৮:২০ এএম

মোস্তাফিজুর রহমানেরও আইপিএলে খেলতে কোনো বাঁধা নেই। তাকে ছাড়পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘মোস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’

এবার নিলাম থেকে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।

বাংলাদেশ থেকে মোস্তাফিজ ছাড়াও দল পান সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এরই মধ্যে ভারতে পাড়ি দিয়েছেন তিনি।

আইপিএলে খেলবেন বলেই শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন সাকিব। যা নিয়ে কম জলঘোলা হয়নি। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মোস্তাফিজ অবশ্য বলেছিলেন, টেস্ট দলে থাকলে তিনি দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন।

তবে আইপিএলের ছাড়পত্র যেহেতু পেয়েছেন, এর অর্থ শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের দলে থাকছেন না মোস্তাফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত