স্ট্যান্ডার্ড ব্যাংক রিয়া চুক্তি

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১১:২৯ পিএম

প্রবাসী বাংলাদেশিদের অর্থ নিরাপদে বাংলাদেশে পাঠাতে মানি ট্রান্সফার কোম্পানি রিয়ার সঙ্গে চুক্তিবব্ধ হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। এ উপলক্ষে গত সোমবার ভার্চুয়াল সভায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং যুক্তরাজ্য থেকে রিয়া মানি ট্রান্সফারের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সোহেল শামসি যুক্ত হয়ে সেবাটি উদ্বোধন করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, রেমিট্যান্স ডিভিশনের প্রধান রেবেকা সুলতানা, রিয়া মানি ট্রান্সফারের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ কে এম নাজমুল হোসেন সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত