করোনা আক্রান্ত মতিন খসরু আইসিইউতে

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১২:৪৭ এএম

করোনা আক্রান্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টে তার চেম্বারের কনিষ্ঠ আইনজীবী গোলাম রাব্বানী শরীফ। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘দুদিন আগে স্যারকে (মতিন খসরু) আইসিইউতে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেবেল ঠিক আছে। শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা নেই। মূলত কিছু মেডিকেল সাপোর্ট ও সাবধানতা অবলম্বনের জন্য তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আগামীকাল (আজ) তাকে আবার কেবিনে নিয়ে যাওয়া হতে পারে।’ সম্প্রতি সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার পর প্রচারে বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন আব্দুল মতিন খসরু। নির্বাচনের ফল ঘোষণার তিন দিন পর তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত