উইন্ডিজের লিড

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০১:০৭ এএম

বৃষ্টি হানা না দিলে অ্যান্টিগা টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস তৃতীয় দিনে শেষ হয়ে যেতে পারত। বুধবার খেলা হয়েছে মাত্র ৪২.১ ওভার। তাতে অতিথিদের ইনিংসে ৩ উইকেটে ১৩৬ থেকে বেড়ে দাঁড়ায় ৮ উইকেটে ২৫০ রানে। দিন শেষে ৪৯ রানে অপরাজিত পাথুম নিশাঙ্কা গতকাল ৫১ রানে আউট হয়েছেন। শ্রীলঙ্কা করেছে ২৫৮ রান। ৯৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে উইন্ডিজ শেষ খবরে ৩ উইকেটে ১৬১ রান করে।

অ্যান্টিগার মন্থর উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা-দিনেশ চান্দিমাল উইকেট আঁকড়ে পরে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর পাথুম নিশাঙ্কা আর নিরোশান ডিকভেলা চেষ্টা করেন। তবে তারা জেসন হোল্ডারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি। ফলে তৃতীয় দিন শেষে ২ উইকেট হাতে নিয়ে ১০৪ রানে পিছিয়ে থাকতে হয় লঙ্কানদের।

আগের দিনের স্কোরের সঙ্গে বুধবার সকালে আরও ১০ রান যোগ করে আউট হন চান্দিমাল। ৪৪ করা চান্দিমালকে আউট করে ৭৫ রানের চতুর্থ জুটি ভাঙেন শ্যানন গ্যাব্রিয়েল। লাঞ্চের আগে আগের দিনের অন্য অপরাজিত ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে এলবিডাব্লিউ করেন অনিয়মিত বোলার জারমেইন ব্ল্যাকউড। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ৫ উইকেটে ১৮৯। লাঞ্চের পরের সেশনে খেলা হয় মাত্র ৯ ওভার। শ্রীলঙ্কা হারায় ডিকওয়েলা ও লাকমালকে। বৃষ্টিতে চা বিরতির পর আর ঘণ্টাখানেক খেলা হতে পেরেছে। এ সময় জেসন হোল্ডার চামিরাকে আউট করে তার দ্বিতীয় উইকেট নেন। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত