করোনায় আক্রান্ত রিজভীর অবস্থা অপরিবর্তিত

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১২:২২ এএম

করোনা আক্রান্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকালও তাকে হাই-ফ্লো অক্সিজেন দিতে হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি নেতা রিজভীকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

ডা. রফিকুল বলেন, ‘রুহুল কবির রিজভীর কাশি ও জ¦র থাকায় অক্সিজেন লেভেল কমে যায়। এরপরই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেভেল আরও কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।’

রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আঞ্জুমান আরা আইভী দলীয় নেতাকর্মী ছাড়াও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত