দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুই চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
এর আগে গত ২৯ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবিলম্বে বইমেলাসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সুপারিশ করেছে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, পর্যটন স্পটসহ সকল ধরনের জনসমাগম বন্ধ এবং সীমিত করার আলাদা আলাদা নির্দেশনা জারি করা হয়েছে।
