করোনা মহামারীর প্রভাব আরেক দফা পড়ল নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে। এই টুর্নামেন্টটি আবার পিছিয়ে গেছে। প্রথমে গত জানুয়ারিতে বাংলাদেশে এ আসর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে টুর্নামেন্টটি পিছিয়ে চলতি বছরের শেষের দিকে নিয়ে যাওয়া হয়। তবে হঠাৎ করেই করোনার প্রকোপ আবার বেড়ে যাওয়ায় আরেক দফা পেছাতে হলো টুর্নামেন্টন্টি। এবার তা হবে ২০২৩ সালের জানুয়ারিতে। তবে এটি বাংলাদেশেই হবে বলে জানিয়েছে আইসিসি। পরিবর্তন আনা হয়েছে নারী ২০২২ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের সূচিতেও। করোনার মধ্যে দলগুলো ঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না। এ বিষয়টি মাথায় রেখে আগামী ডিসেম্বরে এটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
×
