পাঞ্জেরীর প্রকাশক কামরুল হাসান শায়ক লাইফ সাপোর্টে

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১০:১৮ পিএম

পাঞ্জেরী পাবলিকেশনসের স্বত্বাধিকারী ও দেশের শীর্ষস্থানীয় প্রকাশক কামরুল হাসান শায়ক করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

এদিকে শায়কের সুস্থতা কামনা করে একাধিক সৃজনশীল প্রকাশক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস লিখে দোয়া চেয়েছেন।

শায়কের পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শায়ক। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত