রামপুরায় গ্লোরিয়া জিন্স

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১২:৫৬ এএম

অস্ট্রেলিয়ান কফি চেইন ঢাকা গ্লোরিয়া জিন্স গত শুক্রবার রামপুরায় ষষ্ঠ শাখা উদ্বোধন করেছে। এ উপলক্ষে অনুষ্ঠানে সুদীপ চক্রবর্তী, উপকমিশনার (গুলশান বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ; ইসতিয়াক মাহমুদ (সিএইচআরও), মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি (সিসিএও), মশিউল ইসলাম (সিটিও), আফজাল নাজিম, মামুন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জনপ্রিয় অস্ট্রেলিয়ান কফি চেইন ঢাকা গ্লোরিয়া জিন্স ৪২ বছরের ঐতিহ্য বহন করে আসছে। সেরা মানের  কফিদানা এবং সর্বোচ্চ স্তরের প্রশিক্ষিত বারিস্তা দিয়ে গ্লোরিয়া জিন্স ২০১২ সাল থেকে বাংলাদেশে কফি সরবরাহ করে আসছে। গ্লোরিয়া জিন্সের প্রধান মোর্শেদ এলাহী বলেন, বর্তমান অতিমারির কারণে গ্লোরিয়া জিন্স কফি সর্বোচ্চ স্তরের পরিমাপ সূচকে সর্বোত্তম স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখছে।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত