বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ চিকিৎসাসেবার মান আরও উন্নতিসহ পরিবেশগত উন্নয়নের নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের এ ব্লক, সি ব্লক এবং ডি ব্লকসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে এ নির্দেশ দেন। এ ছাড়া করোনা মোকাবিলায় সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা কড়াকড়িভাবে মানতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এরপর দুপুরে সাংবাদিকদের সঙ্গে আপালকালে নবনিযুক্ত উপাচার্য বলেন, কভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে শতাধিক সাধারণ শয্যা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১০টি আইসিইউর শয্যা বৃদ্ধি করা হবে। শয্যা বৃদ্ধির এই প্রক্রিয়া যতটা সম্ভব অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।
