বাংলা একাডেমির সভাপতিসহ ৪ জন করোনা আক্রান্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০১:১৬ এএম

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, সচিব এ. এইচ. এম. লোকমানসহ দুই পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অপর দুজন হলেনঅমর একুশে বইমেলা সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ ও গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর। মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীও শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গতকাল শনিবার বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী এ তথ্য জানান।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান করোনা আক্রান্ত হন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার অবর্তমানে একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছেন।

একাডেমির সভাপতি শামসুজ্জামান খান সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে পরিচালক জালাল আহমেদ ও হাসান কবীর বাসায় ‘আইসোলেশনে’ থেকে চিকিৎসা নিচ্ছেন। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীও কয়েক সপ্তাহ ধরে নানা অসুস্থতায় ভুগছেন বলেও জানা গেছে। তবে হাবীবুল্লাহ সিরাজী করোনা আক্রান্ত নন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত