কালিয়াকৈরে তিন শিবিরকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০১:১৮ এএম

গাজীপুরের কালিয়াকৈরে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট, বই বিতরণকালে জনতার হাতে তিন শিবিরকর্মী আটক হয়েছে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার জগতসা গ্রামের আব্দুল কাদেরের পুত্র মাসুদ রানা (২৪), বগুড়ার সারিয়াকান্দি থানার রক্ষিখোলা গ্রামের আব্দুল মান্নানের পুত্র সাইদুর রহমান (২৬) ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বেতাগীপাড়া গ্রামের অলিবুর রহমানের ছেলে জাকির হোসেন (১৯) নামে তিন শিবিরকর্মী শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার কাঁঠালতলা সাহেবপাড়া এলাকায় রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন লিফলেট, বই বিতরণ করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত