‘ফ্ল্যাট-সিক্সটি নাইন’ এ সোহেল খান-লামিমা লাম

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১০:৩১ পিএম

তরুণ পরিচালক বাপ্পি খান নির্মাণ করলেন নতুন নাটক, ‘ফ্ল্যাট সিক্সটি নাইন’। হাবিব মুনসুর আরিফের গল্পে  চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সোহাগ বিশ্বাস। এতে অভিনয় করেছেন, মুসাফীর সাইদ, লামিমা লাম, সিয়াম নাসির, সোহেল খান, সোহাগ বিশ্বাস, জাহিদ চৌধুরী, নেলা শেখ এবং আরও অনেকে।

নাট্যকার আরিফ বলেন, ‘নাটকের গল্পটা মূলত ব্যাচেলরদের সঙ্গে যে বাড়িওলাদের একটা সমস্যা সব সময় চলে আসছে সেটা নিয়ে। তা ছাড়া শুধু ব্যাচেলরদের গল্প নয় এটা, পরিবার ভালোবাসার মানুষ জীবন চলার পথে নানান রকমের সমস্যা তুলে ধরা হয়েছে। এই নাটকটা আমরা সিরিজ আঁকারে করবো সেটাই প্ল্যান আছে।  একেকটা পর্বে একেকটা নতুন সমস্যা নতুন গল্প তুলে ধরার চেষ্টা করবো। আমি মূলত মানুষকে ভালো কিছু উপহার দিতে চাই।’

পরিচালক বাপ্পি খান বলেন, ‘গল্পটা বেশ দারুণ আরিফ ভাইয়ের সঙ্গে এর আগেও আমার বেশ কিছু কাজ হয়েছে। ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাগুলো অনেক দারুণ হয় অনেক ভালো এবং হেল্প ফুল মানুষ কাজের প্রতি ওনার অন্যরকম একটা ভালোবাসা আছে। সেটাই বেশি ভালো লাগে। শুরু করলাম, আশা করি দর্শক কাজটা পছন্দ করবে।’

নাটকটি মুক্তি দেওয়া হবে ‘Bangladesh Times Entertainment’- এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। নাটকটির গল্প লেখার পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন হাবিব মুনসুর আরিফ হাবিব।

বাপ্পি খান এর বাইরেও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তার ‘সোলমেট’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। এ ছাড়া নতুন দুইটা সিনেমা সাইনিং করেছেন বলে জানালেন। শিগগিরই শুটিংও শুরু করে দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত