শাহেদ কায়েসের নতুন বই ‘সহজিয়া প্রেমের কবিতা’

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১১:০৪ পিএম

এবারের বই মেলায় কবি শাহেদ কায়েসের নতুন বই ‘সহজিয়া প্রেমের কবিতা’ প্রকাশিত হয়েছে।

অভিযান প্রকাশনী (বইমেলায় নম্বর স্টল ৯৩) থেকে ‘অভিযান কবিতা সিরিজ ২০২১’-এর অংশ হিসেবে প্রকাশ হয়েছে বইটি। গত বছরের ধারাবাহিকতায় এবারও অভিযান দশজন কবির দশটি কবিতার বই প্রকাশ করেছে। বইগুলোর সাদা-কালো প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত।

সহজিয়া প্রেমের কবিতা নিয়ে কবি, নাট্যকার ও গবেষক সাইমন জাকারিয়া তার পাঠ অনুভূতি প্রকাশ করে বলেছেন, কবি শাহেদ কায়েস তার 'সহজিয়া প্রেমের কবিতা'য় অদ্ভুত একটি আকাঙ্ক্ষা পোষণ করে লিখেছেন: "বৃক্ষের ভাগ্য নিয়ে একদিন ফের জন্মাতে চাই / তার চুলের স্পর্শে থাকতে চাই কাঠের চিরুনি"। আসলে অনেক কবিই তাদের কবিতায় বৃক্ষ হয়ে জন্মাতে চেয়েছেন। তাই বৃক্ষ হয়ে জন্মানোর আকাঙ্ক্ষার মধ্যে তেমন কোনো অভিনবত্ব হয়তো নেই। কিন্তু কবি শাহেদ কায়েস বৃক্ষ হতে চেয়েছেন প্রেমিকার মাথার চুল আঁচড়ানোর কাঠের চিরুনি হবার প্রত্যাশায়। এখানে শাহেদের প্রেমের অভিনবত্ব ও আকাঙ্ক্ষার ভিন্নতা।

কবি শাহেদ কায়েসের প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— বাঁক ফেরার অভিজ্ঞতা (দোয়েল প্রকাশনী, ১৯৯৯), চূড়ায় হারানো কণ্ঠ (মঙ্গলসন্ধ্যা, ২০০৪), মায়াদ্বীপ (ঐতিহ্য, ২০১৫), মঙ্গলসন্ধ্যা প্রেমের কবিতা (সম্পাদিত, ধ্রুবপদ, ২০১৭), কৃষক ও কবির সেমিনার (অভিযান ২০২০), নির্বাচিত কবিতা (ঐতিহ্য, ২০২০)। এ ছাড়া অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে-  “এশিয়ার বারটি দেশের মানবাধিকার পরিস্থিতি” (মে এইটিন মেমোরিয়াল ফাউন্ডেশন, দক্ষিণ কোরিয়া, ২০১৫); “বিজ্ঞানী মাকসুদুল আলম স্মরণগ্রন্থ” (সম্পাদিত, ঐতিহ্য, ২০২০) ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত