ফটিকছড়িতে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০৭:১৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তালিকাভুক্ত রাজাকার সৈয়দ শওকতুল ইসলাম ওরফে পাতলা ডাক্তারকে (৮১) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ২টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই রিদুয়ানুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নানুপুর ইউনিয়নের  সৈয়দ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি ওই এলাকার মৃত ইমামুল হকের ছেলে।

কথিত আছে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নানুপুরে আলোচিত নূর আহমদ চেয়ারম্যানসহ এলাকার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক হত্যার নেপথ্যে রাজাকার শওকতের সংশ্লিষ্টতা ছিল।

এ বিষয়ে এসআই রিদুয়ানুল হক জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত