বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়া চুক্তি

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:১৮ এএম

প্রযুক্তিগত উন্নয়ন তহবিলের পূর্ণ অর্থায়ন সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে ব্যাংক এশিয়া। বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত ও ব্যাংক এশিয়ার  উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার শাফিউজ্জামান চুক্তিকে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন  নাহার এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত