ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা এখন থেকে সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে এই সেবার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী মফিজুর রহমান, ট্রেজারার ড. মীর ওবায়দুর রহমান, বিকাশের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহম্মেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এডুকেশন পেমেন্ট) মো. মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ। শিক্ষার্থীরা ইউআইইউর স্টুডেন্ট ওয়েবসাইট থেকে বিকাশ পেমেন্ট গেটওয়েতে বিকাশ নম্বর, টাকার পরিমাণ, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করতে পারছেন। পেমেন্ট করা হয়ে গেলে ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন তারা। ফি পরিশোধে কনভিনিয়েন্স চার্জ প্রযোজ্য। বিজ্ঞপ্তি
×
