বায়তুল মোকাররম এলাকায় সহিংসতা

মামুনুলসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০১:৫৫ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বায়তুল মোকাররম এলাকায় সহিংসতার ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে পল্টন থানায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপদপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। পল্টন মডেল থানার ওসি আবু বক্কর সিদ্দিক দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের ষড়যন্ত্র ও নির্দেশনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন হাজার হেফাজত, জামায়াত, শিবির ও বিএনপির কর্মীরা সারা দেশে অগ্নিসংযোগ, ভাঙচুর চালায়।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা লোকমান হাবিব, নাসির উদ্দিন মনির, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত