বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত এবং তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। রাজনীতির ময়দানে তাদের দলের মাঝে চলছে তুমুল ঝগড়া। কিন্তু বন্ধুত্বের কাছে হার মেনেছে গেরুয়া-সবুজের বিরোধ! এ ভাষ্য কলকাতার সংবাদমাধ্যমের।
ডিনার ডেটে গিয়ে সেই ছবি পোস্ট করলেন যশ ও নুসরাত। তবে নিজেদের নয়, নানা রঙের ডেজার্টের ছবি স্থান করে নিয়েছে নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই পোস্টটাই যশ তুলে আনলেন নিজের স্টোরিতে।
নুসরাত লিখেছিলেন, “টেবিলে আমার পছন্দের জিনিস। সঙ্গে আমার পছন্দের মানুষ।” পাশে যশ দাশগুপ্তর নাম ট্যাগ করা। সেই পোস্ট শেয়ার করে যশ লিখলেন, “তোমার তৃপ্তির আমেজ নিচ্ছি আমি। সত্যি।”
নির্বাচনের জেরে নুসরাতের বিবাহবিচ্ছেদ পিছিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিখিল জৈন কিছুদিন আগে জানিয়েছিলেন, বিবাহবিচ্ছেদ নিয়ে তিনি এখনই কিছু মন্তব্য করতে চান না। নিখিলের কথায়, ‘‘যে দিন বিবাহবিচ্ছেদ হবে, সে দিন আমি ঠিক জানিয়ে দেব। এখনও সেই সময় আসেনি।’’
স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ব্যক্তিগত কারণে। তা বলে রাজনৈতিক কারণে নিজের নতুন বন্ধুর থেকে দূরে থাকতে রাজি নন নুসরাত। তার হাবভাবে সে কথা স্পষ্ট। সবুজ ও গেরুয়া রঙের দাপটে প্রেমের রং মুছে দিতে চান না তারা।
