আমাদের দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। করোনা থেকে বাঁচতে সুরক্ষার জন্য স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করছেন অনেকে। শুধু তাই নয়, নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য হিসেবে স্মার্টফোনের কথাও ভাবতে হবে। করোনার আতঙ্কে মোবাইল ফোন প্রতিদিনই পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
অনেকেই ভাবেন ফোন শুধু মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এ ধারণা একেবারেই ঠিক নয়। আপনি যদি জীবাণু সম্পর্কে বেশি চিন্তিত হন তাহলে আইসোপ্রপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ডিস্টিলড পানি ও ৭০% আইসোপ্রপাইল অ্যালকোহলের মিশ্রণ জীবাণুর প্রোটিন আবরণ ভেঙে দিয়ে জীবাণুমুক্ত করতে সক্ষম। মাইক্রোফাইবার কাপড়ে ওই ৭০% আইসোপ্রপাইল অ্যালকোহলের মিশ্রণটি স্প্রে করে স্মার্টফোন মুছে ফেলতে হবে। আইসোপ্রপাইল অ্যালকোহল খুব দ্রুত উড়ে যায়। তাই মোছার কাজটি তাড়াতাড়ি করতে হবে।
অনেক ক্ষেত্রে ফোন স্ক্রিনে খুব বেশি অ্যালকোহল স্প্রে প্রয়োগের ফলে ফোনের টাচস্ক্রিনে সমস্যা দেখা দেয়। সে ক্ষেত্রে হালকা জাতীয় ইউভি স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। স্মার্টফোন পরিষ্কার করার জন্য কোনো ধরনের তরল না চান তবে আপনার স্মার্টফোনে উপস্থিত সমস্ত জীবাণু মুছে ফেলতে কোনো টঠ-ঈ আলোক স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। তবে এই পদ্ধতি বেশ ব্যয়বহুল।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি ভিডিওতে জানিয়েছে, ফোনের স্ক্রিনে করোনাভাইরাস চারদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাই সুরক্ষার জন্য ফোনের কভারটিও পরিষ্কার করে নেওয়া উচিত।
