নিগারের সেঞ্চুরিতে আরেকটি সহজ জয়

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১২:১০ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেও সহজেই জিতল বাংলাদেশ ইমার্জিং নারীরা। এবার ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। সিলেটে আগে ব্যাট করা প্রোটিয়া নারী দলকে ৮ উইকেটে ১৯৬ রানে আটকে দেয় স্বাগতিকরা। পরে অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরিতে ৫ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায়। ১৩৫ বলে হার না মানা ১০১ রান করা নিগার হন ম্যাচসেরা। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে। তবে আন্তর্জাতিক ওয়ানডেতে সেঞ্চুরি নেই, ম্যাচটি আন্তর্জাতিক না হলেও সেই আক্ষেপ মেটালেন যেন। চতুর্থ উইকেটে রুমানা আহমেদকে নিয়ে তার ১১৫ রানের জুটি দলকে সহজ জয়ের দিকে নিয়ে যায়। রুমানা অপরাজিত ছিলেন ৪৫ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত