ভিভো এক্স৬০ প্রো: ক্যামেরা যার আকর্ষণ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০৪:৪৪ পিএম

কথা বলার প্রয়োজন মিটিয়ে মানুষ যখন ভিন্ন ঘরানার স্মার্টফোন খুঁজতে শুরু করে, তখন ক্যামেরা ফিচার হয়ে ওঠে চাহিদার কেন্দ্র। স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোও সেই চাহিদা পূরণে যখন একে অপরকে টেক্কা দিচ্ছে, তখন ভিভো নিয়ে এসেছে এক্স৬০প্রো মডেলের নতুন একটি ফোন।

কোম্পানিটির বাংলাদেশ অংশের কর্মকর্তারা বলছেন, এই স্মার্টফোনের মূল আকর্ষণ ক্যামেরা, যা দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফির পাশাপাশি সিনেমাটোগ্রাফিও করা সম্ভব অনায়াসে!

ভিভো এক্স৬০প্রো-তে রয়েছে:

কার্ল জেইসের লেন্স: ভিভো এক্স৬০প্রো কার্ল জেইস লেন্সের সহ-প্রকৌশলীযুক্ত একটি ক্যামেরা সিস্টেম ব্যবহার করছে। জেইস লেন্স ব্যবহার করে অনেক শীর্ষস্থানীয় ব্লকবাস্টার চলচ্চিত্রের শুটিং হয়েছে। যা বর্তমানে পেশাদার সিনেমাটোগ্রাফারদের জন্য পছন্দের লেন্সগুলোর একটি। প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই কার্ল জেইস লেন্সের।

ভিভো বলছে এক্স৬০প্রো পেশাদার ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার এবং ভিজ্যুয়াল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য হতে পারে অন্যতম আকর্ষণ।

গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রো প্রযুক্তি: সাধারণত, পেশাদার ফটোগ্রাফাররা ছবি ও ভিডিওকে আরও নিখুঁত এবং পরিষ্কার করে তুলতে গিম্বল স্ট্যাবিলাইজেশন ব্যবহার করেন। ভিভো গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রো  প্রযুক্তিটি এক্স৬০প্রো স্মার্টফোনে সংযোজন করেছে। গিম্বল স্ট্যাবিলাইজেশন চলমান অবস্থায় ৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। যার ফলে ছবি বা ভিডিও কেঁপে যায় না।

অন্ধকারেও ভালো ছবি: ক্যামেরার অ্যাপারচার যত কম হয় ক্যামেরা আলো ধারণ করতে পারে তত বেশি। ফলে অন্ধকারেও পরিষ্কার ও উজ্জ্বল ছবি ওঠে। ভিভো এক্স৬০প্রো’র ক্যামেরা অ্যাপারচার ১ দশমিক ৪৮ মি.মি.। বলা হচ্ছে, এটি বাজারে থাকা কম অ্যাপারচার রেটের মধ্যে একটি। ফলে রাতে ঝকঝকে ছবি তুলতে সক্ষম ভিভো এক্স৬০প্রো।

সুপার প্যানারোমা: প্যানারোমা মোডে ছবি তুলতে গিয়ে হাত হালকা একটু নড়ে গেলেও ছবি ভেঙে যায়। কেননা কেঁপে যাওয়ার পর প্যানারোমা নতুন করে শ্যুট করা শুরু করে। এই সমস্যায় অনেকেই পড়ে থাকেন। কেননা হাত, মোবাইল বা ক্যামেরা কোনোটিই একবারে একইভাবে সোজা রাখা কঠিন। এই সমস্যার সমাধান করবে ভিভো এক্স৬০প্রো। ভিভো এক্স৬০প্রো সুপার প্যানোরোমা নাইট মোডের সঙ্গে জেইস লেন্স এবং গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রোসহ কো-ইঞ্জিনিয়ারড টেকনোলজি সংযোজন করেছে। যৌথ এই প্রিমিয়াম হার্ডওয়্যার এবং ভিভোর নিজস্ব এআই সফটওয়্যার এর সমন্বয়ে সুপার প্যানোরোমা নাইট মোড; ব্যবহারকারীদের দারুণ ছবি তুলতে সহায়তা করে ।

এইচডিআর নাইট পোট্রেট: ভিভো এক্স৬০প্রো নিয়ে এসেছে হাই-ডাইনামিক-রেঞ্জ (এইচডিআর) নাইট পোট্রেট। এটি ফ্রেমের সুক্ষ-পরিমাপ নির্ধারণ করে এবং অন্ধকারাচ্ছন্ন অবয়বকে পরিমিত আলোর সাথে প্রস্ফুটিত করে দারুণ ছবি তুলতে সাহায্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত