দুপুর ১২-রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চান ব্যবসায়ীরা

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১২:৪১ এএম

ঈদুল ফিতর সামনে রেখে সারা দেশে ও ঢাকা মহানগরের সব মার্কেট, শপিং মল, বিপণিবিতান প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো এক খোলা চিঠিতে এ দাবি জানানো হয়।

দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই করা  চিঠিতে লকডাউন দীর্ঘায়িত না করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, লকডাউনের সময়সীমা বৃদ্ধি পেলে আমাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হবে। অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঠিকমতো বাজার করে তাদের পরিবার-পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে পারছেন না। আজ তাদের কাছে নগদ টাকার বড়ই অভাব। কারণ, প্রায় সব ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী পহেলা বৈশাখ এবং ঈদুল ফিতর সামনে রেখে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও ব্যাংক ইত্যাদি জায়গা থেকে লোন এনে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সংগ্রহ করেছেন। এখন তাদের দাঁড়ানোর কোথাও জায়গা নেই।

চিঠিতে আরও বলা হয়েছে, ব্যবসায়ীদের দুঃখ-কষ্টের অবসান ঘটিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর সামনে রেখে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খুলে দেওয়ার অনুরোধ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত