কর্মীদের জেন্ডার বিষয়ে সচেতন করতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদপাঠক তাসনুভা আনান শিশির। ব্র্যাক ব্যাংকের আলোচনা অনুষ্ঠান ‘টেন্ডারটকের’ আওতায় অনুষ্ঠানটি গত মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য জেন্ডারসংক্রান্ত বিষয়ে কর্মীদের আরও সংবেদনশীল করা। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের হেড অব এইচআর আক্তারউদ্দিন মাহমুদ বলেন, পরিবর্তন আনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে। ভবিষ্যতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ব্যাংকে নিয়োগের পরিকল্পনা করছি। তাসনুভার সংগ্রাম এবং সাফল্য সর্বস্তরের মানুষদের ব্যাংকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমাদের আত্মবিশ্বাসী করেছে।
