জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খানের সঙ্গে গাইলেন লিজা। তারা দুজনেই এর আগে চলচ্চিত্রের গানে সাফল্য দেখিয়েছেন। এই জুটি একসঙ্গে গাইলেও অডিওতে গাইলেন প্রায় চার বছর পর।
‘পাখি’ শিরোনামের গানটি বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত হবে এ সপ্তাহেই। গানটির কথা লিখেছেন মুসা কে মাহমুদ। সুর করেছেন বেলাল খান। গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। মিক্স ও মাস্টারিং করেছেন এপিরাস। রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন জাহের আলভী ও মিতু। গানটির কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন।
নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘অনেকদিন পর এ ধরনের একটি গান করলাম। গানটি গাইতে গিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি শ্রোতারাও দারুণ মজা পাবেন।’ অন্যদিকে লিজা বলেন, ‘একটা অন্যরকম নাচের গান। রোমান্টিক কিন্তু দারুণ রিদম আছে গানে। বৈশাখ আর ঈদের উৎসবের আনন্দে বাজানোর মতো একটি গান।
