ষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১২:২৫ এএম

ত্রয়োদশ অধ্যায় : খাদ্য ও পুষ্টি

বহুনির্বাচনী

১. নিচের কোনটি প্রাণিজ আমিষ?

ক. ডাল              খ. দুধ

গ. বাদাম                        ঘ. ঘি

২. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?

ক. ভিটামিন-এ     খ. ভিটামিন-বি

গ. ভিটামিন-ডি     ঘ. ভিটামিন-ই

৩. প্রোটিনের কাজ

i. দেহে শক্তি উৎপাদন করা

ii. দেহ বৃদ্ধির জন্য কোষ গঠন করা

iii. কোষ্ঠকাঠিন্য দূর করা।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. ii ও iii

গ. i ও iii                      ঘ. i, ii ও iii

৪. খনিজ লবণের অভাবে কোন রোগ হয়?

ক. রিকেটস                     খ. কোষ্ঠকাঠিন্য

গ. গলগণ্ড                       ঘ. স্কার্ভি

৫. খাদ্য উপাদান কয় প্রকার?

ক. ছয়    খ. চার   গ. তিন   ঘ. আট

৬. আমাদের দেহে খাদ্য প্রয়োজন কেন?

ক. ভিন্ন স্বাদ নেওয়া ও উপভোগের জন্য

খ. দেহকে রোগমুক্ত ও সবল রাখার জন্য

গ. মন নিয়ন্ত্রণের জন্য

ঘ. কোনোটিই নয়

৭. খাদ্যের তাপশক্তি মাপার একক কী?

ক. কিলোগ্রাম      খ. কিলোজুল

গ. কিলোমিটার     ঘ. কিলোক্যালরি

৮. রহিমা তার সহপাঠী সুজনাকে বলল, প্রতিদিন কার কত তাপশক্তি প্রয়োজন তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। রহিমার আলোচিত নির্ভর করা বিষয়গুলো হচ্ছে

ক. বয়স, ওজন, হজমশক্তি ও পরিশ্রম

খ. বয়স, উচ্চতা, ঘ্রাণশক্তি ও পরিশ্রম

গ. বয়স, উচ্চতা, ওজন ও পরিশ্রম

ঘ. বয়স, রুচিশক্তি, ঘ্রাণশক্তি ও পরিশ্রম

৯. সুষম খাদ্য খাওয়ার জন্য মনে রাখা প্রয়োজন

i. শর্করা কম খেতে হবে

ii. লবণ কম খেতে হবে

iii. শাকসবজি যথেষ্ট পরিমাণে খেতে হবে।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. ii ও iii

গ. i ও iii                      ঘ. i, ii ও iii

১০. নিসা জলপাই খেতে ভালোবাসে। নিসার পছন্দকৃত খাদ্যটি কোন ধরনের খাদ্য?

ক. আমিষ                       খ. স্নেহ

গ. ভিটামিন         ঘ. খনিজ লবণ

১১. সবচেয়ে বেশি পরিমাণ ক্যালরি থাকে কোন পদার্থে?

ক. শর্করা            খ. আমিষ            গ. ভিটামিন             ঘ. স্নেহ

১২. কোনটির অভাবে শিশুরা কোয়াশিয়রকর রোগে ভোগে?

ক. প্রোটিন                       খ. ভিটামিন

গ. খনিজ লবণ     ঘ. স্নেহ

১৩. খাদ্যে শর্করার উপস্থিতি নির্ণয় করা যায় কীসের দ্রবণ ব্যবহার করে?

ক. পটাশিয়াম      খ. জিংক

গ. আয়োডিন       ঘ. সোডিয়াম

১৪. সূর্যের আলোতে কোন ভিটামিন পাওয়া যায়?

ক. ভিটামিন-সি      খ. ভিটামিন-বি কমপ্লেক্স

গ. ভিটামিন-এ       ঘ. ভিটামিন-ডি

১৫. ভিটামিন-সি পাওয়া যায় কোনটিতে?

ক. আমলকি                    খ. তেতুঁল

গ. বাদাম                        ঘ. পাকা পেঁপে

১৬. আঁশযুক্ত খাবারকে কী বলে?

ক. ভিটামিন                     খ. সেলুলোজ

গ. এনজাইম        ঘ. রাফেজ

১৭. আমাদের দেহে পানির কাজ

i. দেহের গঠন নিয়ন্ত্রণ করা

ii. অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করা

iii. দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                      খ. ii ও iii

গ. i ও iii                      ঘ. i, ii ও iii

১৮. কোনটি উচ্চ ক্যালরিযুক্ত খাবার?

ক. শালগম                      খ. লাউ

গ. মধু                ঘ. টমেটো

১৯. খাদ্যকে কয়ভাগে ভাগ করা হয়?

ক. ছয়    খ. চার   গ. তিন   ঘ. দুই

২০. সাহিদ ডিম খেতে পছন্দ করে। তার বাবাকে ডিম কী জাতীয় খাদ্য জিজ্ঞাসা করলে, তার বাবা আফজাল সাহেব সঠিক উত্তরটি দেন। তাহলে, আফজাল সাহেবের উত্তরটি ছিল

ক. প্রোটিন                       খ. শ্বেতসার

গ. খনিজ                        ঘ. ভিটামিন

২১. দেহে জমা থাকে না কোন ভিটামিন?

ক. ভিটামিন-এ      খ. ভিটামিন-ডি

গ. ভিটামিন-ই        ঘ. ভিটামিন-বি কমপ্লেক্স

২২. ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়?

ক. কোয়াশিয়রকর খ. স্কার্ভি

গ. রাতকানা                    ঘ. রক্ত শূন্যতা

উত্তর

১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. গ, ১০. খ, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. গ, ২০. ক, ২১. ঘ, ২২. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত