উখিয়ায় বিজিবি মাদক কারবারি ‘বন্দুকযুদ্ধ’

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০২:২৭ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক কারবারিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ পর চার লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার রাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জব্দ এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক প্রায় ১২ কোটি টাকা বলে জানা গেছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়ার ২ নম্বর রতœাপালং ইউনিয়নের চাকবৈঠা চিকনপাতার বাগান নামক স্থানে চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে টহল দল। কিছুক্ষণ পর বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে তারা। ১৩ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত