প্রথম অধ্যায় : ব্যবসায় পরিচিতি
বহুনির্বাচনী
১. শিল্পকে কয়ভাগে ভাগ করা হয়?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
২. নিচের কোনটি ব্যবসায়ের আইনগত পরিবেশের উপাদান?
ক. ভোক্তা আইন
খ. সরকারি নীতিমালা
গ. সার্বভৌমত্ব
ঘ. আন্তর্জাতিক সম্পর্ক
৩. বাণিজ্যের ‘পণ্যবিনিময়’ কাজের অন্তর্ভুক্ত হলো
i. ক্রয় ii. বিক্রয় iii. পরিবহন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. অসংখ্য নদীবিধৌত ও সমুদ্রবেষ্টিত হওয়ায় বাংলাদেশে কোন শিল্প বিকাশের উপযুক্ত পরিবেশ বিদ্যমান?
ক. সেচ খ. জাহাজ
গ. কৃষি ঘ. মৎস্য
৫. কক্সবাজার সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাস করেন হাফিজ। তিনি তার জমিতে লবণের চাষ করেন। হাফিজের এ কাজে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটি সবচেয়ে বেশি ভূমিকা রাখছে?
ক. অর্থনৈতিক খ. সামাজিক
গ. প্রাকৃতিক ঘ. অর্থনৈতিক
৬. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৭. নিচের কোনটি অর্থ উপার্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত?
ক. মুদির দোকান খ. ডাক্তারি ক্লিনিক
গ. স্টেশনারির দোকান ঘ. ডিপার্টমেন্টাল স্টোর
৮. নিচের কোনটি প্রাচীন যুগের কাজ?
ক. দ্রব্যবিনিময় খ. শিল্প-বিপ্লব
গ. শহর সৃষ্টি ঘ. বাজার সৃষ্টি
৯. সিলেটে আনারসের ফলন খুব ভালো হয়। এর মূল কারণ কী?
ক. প্রযুক্তিগত পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. অর্থনৈতিক পরিবেশ
১০. ব্যবসা অন্যসব পেশা থেকে আলাদা। কারণ ব্যবসায় রয়েছে
i. আর্থিক মূল্য ii. ঝুঁকির সম্পর্ক
iii. সেবার মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি?
ক. দ্রব্যবিনিময়
খ. প্রযুক্তির উন্নয়ন
গ. কাগজি মুদ্রার প্রচলন
ঘ. ব্যাংক ও বীমাব্যবস্থার সম্প্রসারণ
১২. আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্ব¡পূর্ণ শাখা হলো
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্যবিনিময়
১৩. আমাদের দেশের অতীতের ‘মসলিন কাপড়’ কোন পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. দেশীয়
১৪. জুনায়েদ নিষিদ্ধ পণ্য বিক্রয়ের মাধ্যমে অনেক মুনাফা অর্জন করেছে। জুনায়েদের কাজটিকে ব্যবসা বলা যাবে না। এর মূল কারণ কী?
ক. ঝুঁকি ও অনিশ্চয়তার অনুপস্থিতি
খ. আইনগত বৈধতার অভাব
গ. গ্রহণযোগ্যতার অভাব
ঘ. লেনদেনের পৌনঃপুনিকতার অভাব
১৫. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৬. আধুনিককালে ‘ব্যবসায় টু ব্যবসায়’ বলে অভিহিত করা হয় কোনটিকে?
ক. শিল্পকে খ. বাণিজ্যকে
গ. প্রত্যক্ষ সেবাকে ঘ. বিজ্ঞাপনকে
১৭. নিচের কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়?
ক. চিকিৎসক খ. শিক্ষক
গ. আইনজীবী ঘ. মৎস্যজীবী
১৮. বাণিজ্যের কোন কাজ ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে?
ক. পরিবহন খ. বিজ্ঞাপন গ. ব্যাংকিং ঘ. বীমা
১৯. মানুষের জীবন সহজ ও আরামদায়ক করে তোলে কোন শিল্প?
ক. উৎপাদন খ. নির্মাণ গ. সেবা ঘ. প্রজনন
২০. ‘পদ্মা সেতু তৈরি’ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. নির্মাণ খ. সেবা গ. নিষ্কাশন ঘ. উৎপাদন
উত্তর
১. গ, ২. ক, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. গ, ১৩. গ, ১৪. খ, ১৫. খ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ক
