অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১২:০৩ এএম

প্রথম অধ্যায় : শরীরচর্চা ও সুস্থজীবন

বহুনির্বাচনী

১. দেহের গঠন কাঠামো নিয়ে আলোচনা

ক. ফিজিওলোজি  খ. অ্যানাটমি       

গ. সাইকোলজি    ঘ. শারীরিক শিক্ষা

২. শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো

ক. ব্যায়াম                       খ. বিনোদন        

গ. ভ্রমণ              ঘ. খেলাধুলা

৩. ফিজিওলজি আলোচনা করে

ক. দেহের গঠন নিয়ে

খ. অঙ্গপ্রত্যঙ্গের কাজ নিয়ে 

গ. ঘুম নিয়ে        

ঘ. ক্লান্তি নিয়ে

৪. হ্যান্ডস্যান্ড করতে হয় কীভাবে?

ক. মাথার ওপর ভর দিয়ে

খ. পায়ের ওপর ভর দিয়ে

গ. হাতের ওপর ভর দিয়ে  

ঘ. সিট-আপের মাধ্যমে

৫. সরঞ্জাম ছাড়া যেসব ব্যায়াম করা হয় তাকে

i. সরঞ্জামহীন ব্যায়াম       

ii. ফ্রি হ্যান্ড ব্যায়াম

iii. ক্লাইম্বিং রোপ এক্সারসাইজ বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ.ii ও iii                     ঘ. i, ii ও iii

৬. শিক্ষামূলক বিনোদন কোনটি?

ক. টিভি দেখা      খ. গাড়ি চালানো

গ. পাহাড়ে ওঠা    ঘ. মাছ ধরা

৭. শরীরের গতি বৃদ্ধির জন্য যে ব্যায়াম করা হয়

ক. লড়ি নৃত্য        খ. খেলাধুলা

গ. স্পিড এক্সারসাইজ        ঘ. সিট-আপ

৮. এবডোমিনাল এক্সারসাইজ বলতে বোঝায়

ক. হাতের ব্যায়াম খ. পায়ের ব্যায়াম

গ. চোখের ব্যায়াম             ঘ. তলপেটের ব্যায়াম

৯. ভ্রমণের মাধ্যমে লাভ করা যায়

ক. চিত্তবিনোদন    খ. জ্ঞান

গ. শক্তি              ঘ. চিত্তবিনোদন ও জ্ঞান অর্জন

১০. হেডস্যান্ড করতে শরীরের ভর কোথায় থাকে?

ক. হাতে             খ. কপালে

গ. হাতে ও কপালে            ঘ. মাথায়

১১. নৌকাবাইচ, সখা নৃত্য, বিজয় নৃত্য ও মানুষ পোতা এগুলো হলো

ক. ব্রতচারী নৃত্য   খ. লড়ি নৃত্য

গ. আধুনিক নৃত্য   ঘ. ক্ল্যাসিক্যাল নৃত্য

১২. ৬-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন কোন বয়সের জন্য?

ক. ৮-১১ বছরের খ. ১২-১৪ বছরের

গ. ৫-৭ বছরের    ঘ. ১৫ বছরের ঊর্ধ্বে

১৩. রোমান রিং ও ক্লাইম্বিং রোপ হলো

ক. সরঞ্জামসহ ব্যায়াম        খ. সরঞ্জামহীন ব্যায়াম

গ. গতির ব্যায়াম   ঘ. পায়ের ব্যায়াম

উত্তর

১. খ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. ঘ, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত