কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনালে ২০০০তম জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাইলফলক স্থাপন করল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। প্রতিষ্ঠানটির ২০০০তম শিপমেন্টে ১৪ লাখ ৪১ হাজার ৯১ ঘনমিটার এলএনজি স্থানান্তর করা হয়।
তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তরে প্রতিষ্ঠানটি ২০১৮ সালে বাংলাদেশের গভীর সমুদ্রে স্থাপিত ভাসমান এলএনজি টার্মিনালে এসটিএস পদ্ধতিতে এলএনজি স্থানান্তরের কাজ শুরু করে। এক্সিলারেট এনার্জির চিফ অপারেটিং অফিসার ক্যাল ব্যানক্রফট জানান, বাংলাদেশের বর্তমান গ্যাস উৎপাদনে ২০ শতাংশ এলএনজি থেকে পূরণ হওয়ার গর্বিত অংশীদার এক্সিলারেট এনার্জি। বিজ্ঞপ্তি
