বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করল অন্যতম শীর্ষস্থানীয় ডেকোরেটিভ কোটিং ব্র্যান্ড এশিয়ান পেইন্টস। এ ব্যাপারে এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী রাহুল ভাটনগর বলেছেন, ‘উদ্ভাবন-চালিত প্রতিষ্ঠান হিসেবে আমাদের ক্রেতাদের বাসার সৌন্দর্য ও সুরক্ষায় আমরা উচ্চ মানসম্পন্ন পণ্য এবং ওয়ান স্টপ সল্যুশন প্রদানের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হতে চাই।’ এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আমি যখন মাঠে নামি তখন সবসময় আমার মধ্যে একই প্রচেষ্টা থাকে। হাই পারফরমেন্সের জন্য সুপরিচিত এশিয়ান পেইন্টসের মতো আইকনিক ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমি গর্বিত। আশা করি, আমরা একসঙ্গে লক্ষাধিক বাংলাদেশির ঘরে উচ্চমানের অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব।’
×
