না.গঞ্জে ৭ দিনে ১০ জনের মৃত্যু আক্রান্ত ৯৯৯

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:৩৭ এএম

নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৭ দিনে জেলায় ১০ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছে ৯৯৯ জন। মারা যাওয়া ১০ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় চার, সদরে তিন এবং রূপগঞ্জে দুই ও সোনারগাঁয়ে একজন।

জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ৯ এপ্রিল সকাল ৮টায় জেলায় করোনা পরিস্থিতির যে আপডেট প্রকাশ করা হয়েছে তা হলো ৮ এপ্রিলের হিসাব। সেই মোতাবেক ২ এপ্রিল আক্রান্ত হয়েছে ১৩৭, ৪ এপ্রিল ১১৩, ৫ এপ্রিল ১২০, ৬ এপ্রিল ১৩৯, ৭ এপ্রিল ১৭৭, ৮ এপ্রিল ১১৪ ও ৮ এপ্রিল ১৯৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছেন ২৯৬, সদরে ১২৭, বন্দরে ৭৪, সোনারগাঁয়ে ৭১, রূপগঞ্জে ১৫২ ও আড়াইহাজারে ৩৯ জন।

নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যান। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করে আইএসপিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত