ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:৩৭ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে কুড়িল বিশ্বরোড ও উত্তরা আজমপুরে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে কুড়িল বিশ্বরোডে অজ্ঞাত এক বৃদ্ধা (৬০) ও আজমপুরে বেলা আড়াইটার দিকে আব্দুল আজিজ (৩৫) নামে এক অটোচালক মারা যান।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, দুপুর ১২টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা মারা গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।

মহিউদ্দিন আরও জানান, দক্ষিণখান আজমপুর রেললাইনে পরিদর্শনের গ্যাংকারের (রেললাইন পরিদর্শনের গাড়ি) ধাক্কায় গুরুতর আহত হন আজিজ। পরে সেখান থেকে দক্ষিণখান থানা পুলিশ বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত