করোনার সংক্রমণ প্রতিরোধ ও প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত হটলাইন সেবা পুনরায় চালু করেছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছর দেশব্যাপী করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে এই হটলাইন সেবা চালু করে ড্যাব। পরবর্তীকালে প্রকোপ কিছুটা কমে আসায় তা বন্ধ হয়ে যায়।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবে মানুষ ভীতসন্ত্রস্ত। তবে যখনই চিকিৎসা ও সহযোগিতার জন্য সাহায্যের প্রয়োজন, ঠিক তখনই ড্যাবের একদল সাহসী চিকিৎসক জরুরি স্বাস্থ্যসেবার উপদেশ দিতে আবারও আপনাদের পাশে দাঁড়িয়েছে। করোনার সংক্রমণ এখন ভয়াবহ এবং আগের চেয়ে বেশি সংক্রামক। তাই এ সময়ে ঘরে অবস্থানই হতে পারে একমাত্র প্রতিকার। অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়াই উত্তম। সচেতনতা ও সামাজিক দূরত্বই করোনাভাইরাস থেকে পরিবার ও দেশকে রক্ষা করতে পারে।’
এতে আরও বলা হয়, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনটি গ্রুপে মোবাইল ফোনের মাধ্যমে জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন চিকিৎসকগণ। যোগাযোগের জন্য ড্যাবের হটলাইন ফোন নম্বরসমূহ ও নির্ধারিত সময়সূচি : সকাল ১০টা থেকে দুপুর ১টা০১৭০৪০০৪৬৮০, ০১৬১২২৩৮৮৫৫, ০১৩১৪৯৯১৯৩৭, ০১৭১৫১৬০৭১৪, ০১৭৮১৯৩৯৪৩১, ০১৭৩৫-৪৬৫০৫০, ০১৮৭১৫১৫৬৮৯, ০১৯১৫৪৫৪১০২, ০১৭৩৩-৪২৯২০৭। দুপুর ১টা থেকে বিকেল ৪টা ০১৭০৬২৪৩৪৮০, ০১৭৫১১৫৪২৫৩, ০১৯১১৯২৫৮৫৪, ০১৯১৪৩৩১১৪৪, ০১৭১৭৯৫৩৯৯৮, ০১৭১৭০১৭৬৪১, ০১৭১২০৩৫৬৮৩, ০১৭১২২৬৩৫৫১, ০১৭১১৮২১৫৮৪। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা০১৭১৫১৬০৭১৪, ০১৯৭৯০৬৪৮৪২, ০১৭১৫০১৩৭১৪, ০১৭২১১৬৮৬৭৬, ০১৭১৭৫৫৯৫৯৯, ০১৭৩৪১৩১৮৫৪, ০১৭১২০৭৬৮৯০, ০১৭২২৮২১২৪৮, ০১৭৫৩৬১৮৯০০।
